

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: দিরাই পৌরসভার পশ্চিম চন্ডিপুর ২ নং ওয়ার্ডের শাহী ঈদগাহের সংস্কার ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে।
ঈদগাহ কমিটির আবেদনের প্রেক্ষিতে সাবেক মেয়র ও লন্ডন প্রবাসী আজিজুর রহমান বুলবুল এর নিজস্ব অর্থায়নে ঈদগাহ মাঠে বিট বালু ভরাট করে দেওয়া হয়। এতে ব্যয় হয়েছে ৪ লাখ ৭০ হাজার টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম চন্ডিপুর ২ নং ওয়ার্ড শাহী ঈদগাহ মাঠটি সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিলে ঈদগাহ কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুলের সাথে যোগাযোগ করেন।
ঈদগাহ কমিটির পক্ষে ছাঁদ উদ্দিন, মাওলানা শরিফ উদ্দিন, মোসাহিদ মিয়া, নুরুল হক মিয়া ও আফাজ উদ্দিনসহ অন্যান্যরা এই বিষয়ে কথা বললে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নেন।
পৌরবাসীর কল্যাণে ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সায় দিয়ে সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল দ্রুততম সময়ের মধ্যে নিজস্ব তহবিল থেকে ৪ লক্ষ ৭০ হাজার টাকা বরাদ্দ দেন এবং মাঠ ভরাটের কাজটি সম্পন্ন করার ব্যবস্থা করেন।
শাহী ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী জানান, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল বরাবরের মতোই এলাকার উন্নয়নে অবদান রেখে চলেছেন।
প্রবাসে থাকলেও এলাকার মানুষের সুখ-দুঃখে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের যেকোনো প্রয়োজনে তিনি সবসময় পাশে দাঁড়ান।তাঁর এই দ্রুত পদক্ষেপ ও অর্থায়নের ফলে ঈদগাহ মাঠের দীর্ঘদিনের সমস্যা দূর হলো। এজন্য এলাকাবাসী ও ঈদগাহ কমিটির পক্ষ থেকে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

