1. admin@haworbarta.com : admin :
দোয়ারাবাজারে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী বুস্টার ডোজ টিকা ক্যাম্পেইন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

দোয়ারাবাজারে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী বুস্টার ডোজ টিকা ক্যাম্পেইন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৫ জুন, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শুরু হয়েছে কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় ডোজের সপ্তাহব্যাপী বুস্টার ডোজ ক্যাম্পেইন। আজ (৪ জুন) শনিবার সকাল নয়টা থেকে উপজেলা ব্যাপী শুরু হয় বুস্টার ডোজ টিকা ক্যাম্পেইন। এটি চলবে আগামী ১০ জুন পর্যন্ত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার ৯ ইউনিয়নের ১৬২ টি টিকাকেন্দ্রে বুস্টার ডোজ টিকা ক্যাম্পেইন চলবে। ১৮ বছর ঊর্ধ্বে ২য় ডোজ নেওয়ার পর ন্যূনতম ৪ মাস অতিক্রম হলেই ৩য় ডোজ টিকা নেওয়া যাবে। যারা ১ম এবং ২য় ডোজ অনলাইন রেজিষ্ট্রেশন কার্ড দিয়ে টিকা নিয়েছেন তাদেরকে সংশ্লিষ্ট টিকা কেন্দ্রে টিকার কার্ড সাথে নিতে হবে। আর যারা ১ম এবং ২য় ডোজ টিকা রেজিষ্ট্রেশন কার্ড ছাড়া নিয়েছেন, তারাও ২য় ডোজের পর ৪মাস অতিক্রম হয়ে থাকলেও টিকার কাগজ বা স্লিপ দেখিয়ে ৩য় ডোজ ভ্যাকসিন/টিকা নিতে পারবেন। ১ম বা ২য় ডোজ অন্য কেন্দ্রে বা অন্য জেলায় নিলেও ৩য় ডোজের সময় হলে যেকোন কেন্দ্র থেকে ভ্যাকসিন/টিকা নেওয়া যাবে।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবু সালেহীন খান, ‘কেন্দ্র ঘোষিত সময় সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত। কিন্ত দূর্গম এলাকা হবার কারনে, সকালে ফ্রীজ থেকে সংগ্রহ করে কেন্দ্র পর্যন্ত পৌছাতে সময় বেশি লাগায় তাপমাত্রা তারতম্য ও বিদ্যুত স্বল্পতার জন্য ভ্যাকসিন এর গুনগত মান ঠিক রাখার জন্য আমরা দুপুর ২ টা পর্যন্ত করেছি। টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮,১৫৭ জন।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca