শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

দোয়ারাবাজারে ১২৫ ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি হস্তান্তর

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ আশ্রয়-২ প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকাল এগারোটায় দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিক ভাবে উপজেলার ১২৫ ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন।

দোয়ারাবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, সুরমা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, ‘দেশে একটিও ভূমি ও গৃহহীন পরিবার থাকবেনা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ভূমি ও গৃহহীন পরিবারকে আশ্রয় প্রকল্পের আওতায় এনে পুনর্বাসন করে এক অনন্য নজির স্থাপন করেছেন। তাঁর এই অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।’

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281