1. admin@haworbarta.com : admin :
ধর্মপাশায় গলাকাটা লাশ উদ্ধার! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ধর্মপাশায় গলাকাটা লাশ উদ্ধার!

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ মার্চ) সকালে সদর উপজেলার সেলবরষ ইউনিয়নের মাঠিকাটা গ্রামে রাস্তার পাশ ডোবা থেকে বারেক মিয়া (৬৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে ধর্মপাশা থানা পুলিশ।নিহত বারেক মিয়া নেত্রকোনা জেলার মোহনগঞ্জের মাইলোড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মাটিকাটা এলাকায় ধর্মপাশা- মধ্যনগর রাস্তার পূর্বপাশের ডোবায় একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং সাথে থাকা মানিব্যাগের ভিতর পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বারেক মিয়ার লাশ শনাক্ত করা হয়।

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca