1. admin@haworbarta.com : admin :
ধর্মপাশায় টিকা কেন্দ্রে মানুষের ঢল মানছে না কেউ স্বাস্থ্যবিধি! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ধর্মপাশায় টিকা কেন্দ্রে মানুষের ঢল মানছে না কেউ স্বাস্থ্যবিধি!

মহি উদ্দিন আরিফ
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২০৬ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় কেন্দ্রে টিকা যত, প্রত্যাশী তার ৩ গুণ, টিকা কেন্দ্রে মানা হচ্ছেনা কোন স্বাস্থ্য বিধি। কয়েক হাজার মানুষ স্বাস্থ্য বিধি উপেক্ষা টিকা নিতে এসেছেন। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় হাজারো মানুষ টিকার জন্য ভীড় করছে। এসময় মানা হয়নি কোন স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব কারও মুখে মাস্ক নেই, কারও মাস্ক আবার থুতনিতে। এতো মানুষের ভীড়ের কারণে করোনা ভাইরাস সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে বলে অনেকেই ধারা করছেন।
জানা যায়,১৬ আগস্ট গণটিকা কার্যক্রম শুরু হয়। এর পর টিকা না থাকায় সপ্তাহ দশেক প্রথম ডোজের টিকা কার্যক্রম বন্ধ থাকে। সিনোফার্ম -ভেরোসল ভ্যাক্সিন মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পেইজ থেকে রাতেই ঘোষণা দেওয়া হয় বুধবার থেকে আবারও প্রথম ডোজের টিকা দেওয়া শুরু হবে। এই ঘোষণা পেয়েই উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিকা নিতে আগ্রহীরা সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে আসতে থাকে। এতে করে ভীড় অনেক বেড়ে যায়। এসময় কে কার আগে টিকা নিবে এ নিয়ে চলছে ধাক্কাধাক্কি ও প্রতিযোগিতা।

টিকা নিতে আসা ধর্মপাশা সদর উপজেলার আব্দুল মোমেন নামের এক ব্যক্তি বলেন, ‘ভিড় দেখে আমি আতঙ্কিত হয়েছি। এই ভিড় উপেক্ষা করে ভ্যাকসিন পর্যন্ত পৌঁছাতে পারবো কি-না জানি না। তবে করোনা থেকে বাঁচতে ভ্যাকসিন নিতে এসে করোনাতেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল।’

হাসিম মিয়া নামের অপর এক ব্যক্তি বলেন, ‘করোনা মহামারী শুরু হওয়ার পর এই প্রথম এত ভিড়ের মধ্যে পড়তে হলো। মোবাইলে কাউকে কল দিলে কলার টিউনে করোনা বিষয়ক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। অথচ টিকাদান কেন্দ্রে সেই সব নিয়মের কিছুই মানা হচ্ছে না। স্বাস্থ্য বিভাগ একেবারেই উদাসীন বলে তিনি অভিযোগ করেন। তার অনুরোধ এভাবে টিকা কেন্দ্রে ভিড় করে মহামারী আরো ছড়িয়ে না দিয়ে সরকারের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেয়া হোক।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এমরান হোসেন বলেন, ‘অনেক মানুষ একসাথে টিকা নিতে এসেছে। যেকারণে ভীড় বেশি হয়েছে। গণটিকা কার্যক্রমে এ রকম হয়েছিল। আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca