1. admin@haworbarta.com : admin :
ধর্মপাশায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ স্থানান্তর - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ধর্মপাশায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ স্থানান্তর

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিকের শ্রেণিকক্ষ স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয়ের পল্লী কবি জসিম উদ্দিন ভবন থেকে নবনির্মিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের একটি সুসজ্জিত কক্ষে শ্রেণিকক্ষ স্থানান্তর করা হয়। পুরাতন শ্রেণিকক্ষ থেকে নতুন শ্রেণিকক্ষে প্রবেশের আগে শিক্ষার্থীদের হাতে রঙিন বেলুন ও রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। এর আগে ফিতা কেটে নতুন শ্রেণিকক্ষের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পরে শ্রেণিকক্ষে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল, ইউআরসির ইন্সস্ট্রাক্টর চন্দন কুমার বণিক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার, শিক্ষার্থী অভিভাবক শামীম আহমেদ মুরাদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca