1. admin@haworbarta.com : admin :
নবীগঞ্জে শিক্ষক এম এ সবুরের জানাজায় হাজার মানুষের ঢল, দাফন সম্পন্ন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নবীগঞ্জে শিক্ষক এম এ সবুরের জানাজায় হাজার মানুষের ঢল, দাফন সম্পন্ন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৭৩ বার পড়া হয়েছে

নবীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জে কে সরকারি উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক এবং আঞ্জুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার সহ-প্রচার সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা এম এ সবুরের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ মে) বাদ জোহর বাজকাশারা হাফিজিয়া মাদরাসা সংলগ্ন মাঠে নামাজের জানাজার পর পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

হাজারো জনতার উপস্থিতিতে মরহুম শিক্ষকের জানাজা নামাজে ইমামতি করেন, আল্লামা মুফতি কমরুদ্দিন চৌধুরী সাহেব জাদা ফুলতলী

শিক্ষক মাওলানা এম এ সবুরকে শেষবারের মতো দেখতে হাজারো জনতা উপস্থিত হয়।

এ পর্যায়ে জনস্রোতে পরিণত হয় হাফিজিয়া মাদরাসা সংলগ্ন ময়দান।

জানাজায় স্থানীয় আলেমরা ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন আলেম ওলামা এবং স্কুলের সাবেক শিক্ষক শিক্ষার্থীরা ও সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।

জানাজা পূর্ব বক্তব্যে বক্তারা বলেন, মাওলানা এম এ সবুর সারাজীবন দ্বীনের ওপর অবিচল থেকেছেন। স্কুল ও মাদরাসার ছাত্র-শিক্ষক ও পড়ালেখার উন্নতির জন্য নিরলস পরিশ্রম করেছেন। সর্বদা সুন্নতের অনুসরণ ও তাকওয়াকে অবলম্বন করে জীবন পরিচালনা করেছেন।

শুক্রবার দিবাগত রাত ৩টায় সিলেট ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

উল্লেখ্য, মাওলানা এম এ সবুর দীর্ঘদিন যাবত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া তিনি মৃত্যুর আগে পর্যন্ত বাজকাশারা হাফিজিয়া মাদ্রাসায় দারুন কেরাত চালু করে দায়িত্ব পালন করছেন। এ কারণে দেশ-বিদেশে তার অনেক ছাত্র, ও গুণগ্রাহী রয়েছে। মৃত্যু পর্যন্ত তিনি ইলম ও দ্বীনের বহু খিদমত আঞ্জাম দিয়েছেন।

 

বার্তা প্রেরক
মোঃ সেলিম উদ্দিন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
মোবাইলঃ ০১৭১১৪৬০০৪৮

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca