

বিশেষ প্রতিনিধি শান্তিগঞ্জ
শান্তিগঞ্জ উপজেলায় কার্যকর ও জবাবদিহিমুলক স্থানীয় সরকার ইএএলজি প্রকল্প এর সহযোগিতায় নারী নির্যাতন বিরোধী ১৬ দিন ব্যাপী কর্মসূচি অরেঞ্জ ক্যাম্পেইন, উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ হল রুমে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার,সহকারী কমিশনার ভূমি সকিনা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাস প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

