1. admin@haworbarta.com : admin :
নার্সারি ব্যবসা করে সফল হয়েছেন ডুমুরিয়ার বরাতিয়া গ্রামের কৃতি সন্তান নবদ্বীপ মল্লিক।  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নার্সারি ব্যবসা করে সফল হয়েছেন ডুমুরিয়ার বরাতিয়া গ্রামের কৃতি সন্তান নবদ্বীপ মল্লিক। 

অয়ন সরকার
  • প্রকাশ বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৭৮ বার পড়া হয়েছে

ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি

জীবনটা গতিময়, গতির সাথে তাল মিলিয়ে চলতে হয়। বর্তমানে শুধু একটি পেশা দিয়ে সংসার চলানো খুবই কঠিন। নার্সারি করার মাধ্যমে আমার ইচ্ছা হলো নিজের গ্রামে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কৃষির ওপর একটি বিরাট দৃষ্টান্তমূলক অনুকরণ রেখে যাবো।

উপরোক্ত কথাটি বলেছেন ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের নবদ্বীপ মল্লিক ।

পারিবারিক স্বাচ্ছন্দ্য না থাকার কারণে কৃষি কাজের পাশাপাশি তিনি ২০১৮ সালে চুই ঝাল এর ব্যবসা শুরু করেন। যার মাধ্যমে তিনি লাভের মুখ দেখতে শুরু করেন। নবদ্বীপ মল্লিক বলেন কিছুদিন পর সে ভেবে দেখে যে শুধুমাত্র চুই ঝালের গাছ দ্বারা একটি নার্সারি পরিচালনা করা যায়না। তাই তিনি ভেবে চিন্তে নতুন কাজ করার জন্য নার্সারি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। বারসিক’র কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তিনি নার্সারি করার নানান তথ্য সংগ্রহ করেন।

উপজেলা কৃষি বিভাগ থেকে সহযোগিতা ও অভিজ্ঞতা অর্জন করে তিনি ফিরে এসে বাড়িতে নার্সারি শুরু করেন। প্রথম পর্যায়ে পাঁচ বিঘা জমির মাধ্যমে তিনি নার্সারি শুরু করেন। বিভিন্ন ধরনের ফুল,ফল,এবং কৃষিজ চারা উৎপাদনের মাধ্যমে তিনি নার্সারি পরিচালনা করতে থাকেন। প্রথম প্রথম লাভের মুখ না দেখতে পারলেও তার একাগ্র প্রচেষ্টা এবং ধৈর্যের সাথে এখন তিনি একজন সফল নার্সারি ব্যবসায়ী। দূর দুরান্ত থেকে মানুষ তার নার্সারিতে আসে বিভিন্ন ধরনের গাছের চারা ক্রয় করার জন্য। প্রতিনিয়ত শত শত ক্রেতা এবং দর্শনার্থীদের যাতায়াত দেখা যায় নবদ্বীপ মল্লিকের নার্সারিতে।

সুবিশাল নার্সারিতে খুলনার বিখ্যাত চুই ঝাল সহ ড্রাগন ফল,পেয়ারা,আম এবং বিভিন্ন ধরনের ফুলে ও ফলপর চারা দেখা যায়। নবদ্বীপ মল্লিক আরও বলেন, তিনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো ক্রেতাদের কাছে পৌঁছে দেন। তিনি আশা করেন খুব শীঘ্রই নার্সারির মাধ্যমে তিনি বিশাল এক লাভের অংশীদার হয়ে উঠবেন। এমনকি তার নার্সারিতে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন এলাকার কিছু সংখ্যক মানুষ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন বলেন, নার্সারি করার জন্য নবদ্বীপ মল্লিক কে তারা যথাযত ভাবে সাহায্য করবেন। প্রয়োজনে উপজেলা কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ,প্রদর্শনী এবং মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে থাকবেন। যাতে করে নবদ্বীপ মল্লিককে দেখে আরো বেকার সমাজ উদ্বুদ্ধ হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca