1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ 

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৮ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুটমা আশ্রয়ণ প্রকল্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১০ টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

আজ ১২ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ব্রাহ্মণবাড়িয়া -১, সংসদ সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম মহোদয়ের নির্দেশে, গুটমা আশ্রয়ণ প্রকল্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের মাঝে জনপ্রতি ৬ হাজার টাকা ও ২ বান্ডিল ঢেউটিন প্রদান করেন, নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। ১০ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সর্বমোট নগদ ৬০ হাজার টাকা ও ২০ বাণ্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca