1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে ইউ/ পি নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে ইউ/ পি নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৩৯ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে জেলা আওয়ামীলীগ কর্তৃক দলীয় মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সারা দেশে ১১ নভেম্বর ২০২১ খ্রিঃ ২য় ধাপে ৮৪৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।এ উপলক্ষে আজ ২ অক্টোবর শনিবার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ এঁর সভাপতিত্বে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন চৌধুরী এঁর সঞ্চালনায় অনুষ্ঠানে ১ নং চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এঁর দলীয় মনোনয়ন ফরম বিতরণের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ১৩ টি ইউনিয়নের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও গন্যমান্য ব্যক্তিগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca