1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান ও সার বিতরণ -হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান ও সার বিতরণ -হাওড় বার্তা

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩০৭ বার পড়া হয়েছে

নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক দের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

আজ ৩০ জুন বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে খরিপ-২/২০২০-২১ মৌসুমে রোপা আমন ( হাইব্রিড ও উফসী) জাতীয় ধানের বীজ ও সার বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করেন, ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি মহোদয়ের নির্দেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ তারেক,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল, আওয়ামীলীগ নেতা কাজল জ্যোতি দত্ত, উপ সহকারী কৃষি কর্মকর্তা প্রবীর কুমার পাল, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ। চাতলপাড়, গোয়ালনগর, ফান্দাউক ইউনিয়ন বাদ দিয়ে বাকী ১০ টি ইউনিয়নের ২০০ জন কৃষকের মাঝে ১৭০ জন মধ্যে জনপ্রতি পাবে উপশী ধানের বীজ ৫ কেজি, সার ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি এবং ৩০ জন মধ্যে জনপ্রতি পাবে হাইব্রিড ধানের বীজ ২ কেজি, সার ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca