1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে প্রাথমিকে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে প্রাথমিকে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশে ন্যায় বৃহস্পতিবার ২ জুন ২০২২ নাসিরনগর উপজেলায় সকল প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯ টা হতে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচন কমিশনার, নির্বাহী ম্যাজিষ্ট্যাট, প্রিজাইডিং অফিসার, সহ-প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার দায়িত্ব পালনে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া -১ সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইকবাল মিয়া, ইন্সট্রাক্টর মাহবুর আলম,সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাজহারুল হুদা, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল আলম, প্রধান শিক্ষক অজিত কুমার দাসসহ সকল শিক্ষক সাংবাদিক, জনপ্রতিনিধি, মেনেজিং কমিটির সদস্যসহ স্থানীয় জনসাধারন। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫৮ টি ভোটে ১৩ জন স্টুডেন্ট নির্বাচনে অংশ নেয়। ১৩ জনের মধ্যে ৭ জন সর্বোচ্চ ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। তাদের মধ্যে ৭ টি দায়িত্ব অর্পণ করা হবে। দায়িত্বগুলো হল ১. পরিবেশ সংরক্ষণ ২. পুস্তক এবং শিখন সামগ্রী ৩. স্বাস্থ্য ৪.ক্রীড়া ও সংস্কৃতি ৫. পানি সম্পদ ৬. বৃক্ষ রোপন, বাগান তৈরি ইত্যাদি ৭.অভ্যর্থণা ও আপ্যায়ন। উপজেলার ১২৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনা মাধ্যমে ৫ম, ৪র্থ ও ৩য় শ্রেণির শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন এক বছরের জন্য করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca