1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান পরিদর্শন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান পরিদর্শন

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১১০ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্টান পরিদর্শন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

কোভিড-১৯ এর কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিকসহ সকল শিক্ষা প্রতিষ্টান খুলে দেয়ায় আজ ১২ সেপ্টেম্বর নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন নাসিরনগর উপজেলার শিক্ষা প্রতিষ্টান পরিদর্শন করেন। পরিদর্শনের সময় সাথে ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, উপজেলা শিক্ষা অফিস মোঃ ইকবাল মিয়া, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তীসহ শিক্ষকগণ।

সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন কালে কর্তৃপক্ষ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন ও অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদকে ফুলেল শুভেচছা জানান।

পরে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় ও দাঁতমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদ্রাসা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সুরক্ষায় সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক ব্যবহার নিশ্চিত করেই প্রতিষ্টানে প্রবেশ করতে বলা হয়েছে। প্রথম দিনে উপস্থিতি কিছুটা কম হলে ও আগামী দু’এক দিনের মধ্যে উপস্থিতি বাড়বে বলে ধারণা শিক্ষকদের।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca