শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

নাসিরনগরে মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ নাসিরনগর উপজেলায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান শাওন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিতু মিয়া। অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচির আদলে উপজেলা পর্যায়ে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাস্বেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281