বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদা দাবি ও হয়রানিমূলক মামলার অভিযোগ শরীফ উদ্দিনের, সুষ্ঠু তদন্তের দাবিএলজি এম্বাসেডর হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ মামুনহিজলা-মুলাদী সড়ক এখন মৃত্যুফাঁদ! কাদায় ডুবা ট্রাক, ফেরত গেলো শত যাত্রীর টিকেটনাসিরনগরে মাদক সেবনের অভিযোগে কবিরাজসহ ৯ জনের কারাদণ্ডসাংবাদিককে হেনস্তার অভিযোগ, গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠকগোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হেনস্তা-হুমকির অভিযোগ, থানায় জিডিযুব উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক প্রকল্পের সমাপনী সভাছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবকছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনাফতেহপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন কামরাঙ্গী,ছাতকে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল হাডুডু

নাসিরনগরে মাদক সেবনের অভিযোগে কবিরাজসহ ৯ জনের কারাদণ্ড

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদক সেবন ও বহনের অভিযোগে কবিরাজসহ ৯ জনকে আটক আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও মাদক বহনের অভিযোগ ৯ জনকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিনের নেতৃত্বে নাসিরনগর থানা-পুলিশের সহযোগিতায় এ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ভলাকুট ইউনিয়নের বাবুল মিয়া, লালু মিয়া, পায়েল মিয়া ও জালাল মিয়া, চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের ইমরান মিয়া,হরিপুর ইউনিয়নের কবিরাজ জাহের মিয়া এবং চাপরতলা ইউনিয়নের শফিক মিয়া ও আঙ্গুর মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানোর সময় মাদক সেবন ও বহনের অভিযোগে তাঁদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় আইনগত প্রক্রিয়া শেষে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলাম বলেন, মাদক সেবন ও মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আদালতের সাজা দেওয়ার পর দণ্ডপ্রাপ্তদের থানা হেফাজতে নেওয়া হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281