1. admin@haworbarta.com : admin :
ফতেহপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন কামরাঙ্গী,ছাতকে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল হাডুডু - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ফতেহপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন কামরাঙ্গী,ছাতকে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল হাডুডু

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম:

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী, আহারগাঁও ও মনিয়াসের’র উদ্যোগে হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গী মাঠে শনিবার সকাল থেকে দিনব্যাপী এ হাডুডু প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন হাজার দর্শক। এ প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ছাতকের চরমহল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাশাপাশি সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ফতেহপুর গ্রামের খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ৬০টি দল অংশ নেয়। খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ ও টানটান উত্তেজনায় পুরো মাঠ ছিল সরগরম। খেলাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজক ও এলাকাবাসী আন্তরিকভাবে সম্মিলিত প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

 

গ্রামীণ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় খেলা হাডুডুকে নতুন প্রজন্মের কাছে পরিচিতি ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ আয়োজন। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক কমিটি। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রিড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

 

কামরাঙ্গী ও ফতেহপুর গ্রামের খেলোয়াড়দের মধ্য অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতায় ফতেহপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কামরাঙ্গী টিম।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca