বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদা দাবি ও হয়রানিমূলক মামলার অভিযোগ শরীফ উদ্দিনের, সুষ্ঠু তদন্তের দাবিএলজি এম্বাসেডর হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ মামুনহিজলা-মুলাদী সড়ক এখন মৃত্যুফাঁদ! কাদায় ডুবা ট্রাক, ফেরত গেলো শত যাত্রীর টিকেটনাসিরনগরে মাদক সেবনের অভিযোগে কবিরাজসহ ৯ জনের কারাদণ্ডসাংবাদিককে হেনস্তার অভিযোগ, গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠকগোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হেনস্তা-হুমকির অভিযোগ, থানায় জিডিযুব উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক প্রকল্পের সমাপনী সভাছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবকছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনাফতেহপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন কামরাঙ্গী,ছাতকে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল হাডুডু

সাংবাদিককে হেনস্তার অভিযোগ, গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠক

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপনকে হেনস্তা, অশালীন ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:ছবেদ আলীর সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) গোলাপগঞ্জ মডেল থানায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ এবং দায়িত্ব পালনের সময় কোনো ধরনের বাধা বা হেনস্তার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার বিষয়ে আলোচনা হয়।

 

এর আগে একই ঘটনায় মঙ্গলবার সকালে গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন। তিনি দৈনিক সকালের দিগন্তের সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

জিডি সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রাতে তথ্য সংগ্রহের জন্য গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান সাংবাদিক স্বপন। পরে সহযোগী মাহদি রহমানকে সঙ্গে নিয়ে ফেরার পথে খালেদ আহমেদ নামের এক ব্যক্তি তাদের পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।

 

অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি নিজেকে ‘তালাশ টিভি’র সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে স্বপনের সঙ্গে অশোভন ও আক্রমণাত্মক আচরণ করেন। একপর্যায়ে তাকে অশালীন ভাষায় গালাগাল, হেনস্তা এবং ভিডিও ধারণের চেষ্টা করা হয়। একই সঙ্গে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

 

এ ঘটনায় সাংবাদিক স্বপন ভবিষ্যতে নিজের ও সহযোগীদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা চেয়ে পুলিশের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

 

বৈঠকে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো:ছবেদ আলী বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এ সময় কর্মরত সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হেনস্তা কিংবা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

 

বৈঠকে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের গোলাপগঞ্জ প্রতিনিধি এম. আব্দুল জলিল, দৈনিক সিলেটের পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী, দৈনিক দিনকালের গোলাপগঞ্জ প্রতিনিধি আজিজ খান, দৈনিক যায়যায়দিনের গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, দৈনিক সচিত্র সিলেটের স্টাফ রিপোর্টার রিমন আহমদ, দৈনিক এদিনের গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তামিম আহমদ, সাংবাদিক শহিদ খান রাহাদ, হলি সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি ইমন আহমদ এবং সচিত্র সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহদি রহমান প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281