বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হিজলা-মুলাদী সড়ক এখন মৃত্যুফাঁদ! কাদায় ডুবা ট্রাক, ফেরত গেলো শত যাত্রীর টিকেটনাসিরনগরে মাদক সেবনের অভিযোগে কবিরাজসহ ৯ জনের কারাদণ্ডসাংবাদিককে হেনস্তার অভিযোগ, গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠকগোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হেনস্তা-হুমকির অভিযোগ, থানায় জিডিযুব উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক প্রকল্পের সমাপনী সভাছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবকছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনাফতেহপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন কামরাঙ্গী,ছাতকে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল হাডুডুএমপি এমরানের হাত ধরে গোলাপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনজাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ব্রহ্মপুত্রে পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হিজলা-মুলাদী সড়ক এখন মৃত্যুফাঁদ! কাদায় ডুবা ট্রাক, ফেরত গেলো শত যাত্রীর টিকেট

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মো : রিমন হিজলা, বরিশাল প্রতিনিধি:

একটা ট্রাক। আর তাতেই অচল হয়ে গেলো গোটা হিজলা। বর্ষার সামান্য পানিতেই নাকানি-চুবানি খাচ্ছে হিজলা-মুলাদী প্রধান সড়ক। বুধবার দুপুরে গুয়াবাড়িয়া ইউনিয়নের জোনা মার্কেট-বাংলাবাজার সড়কের “গডি হাওলাদারের পোল” সংলগ্ন স্থানে কাদায় আটকে যায় একটি মালবাহী ট্রাক। মুহূর্তেই বন্ধ হয়ে যায় হিজলার সাথে সারা দেশের সড়ক যোগাযোগ।

ঘণ্টার পর ঘণ্টা যানজট, ফেরত গেলো টিকেটের টাকা

ঢাকা, কুয়াকাটা ও বরিশালগামী দূরপাল্লার বাসগুলো আটকা পড়ে প্রায় ৩ ঘণ্টা। গন্তব্যে পৌঁছানোর অনিশ্চয়তায় বাধ্য হয়ে বাস কাউন্টারগুলো যাত্রীদের টিকেটের টাকা ফেরত দেয়। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাস মালিক ও চালকরা।

ক্ষুব্ধ এক বাস চালক বলেন, “এইটা কোনো রাস্তা হইলো? প্রতিদিন তেল পোড়াইয়া আইসা যদি যাত্রী ছাড়াই ফেরত যাই, তাইলে সংসার চলবো কেমনে? এই রাস্তার জন্য আমরা পথের ফকির হইয়া যাইতেছি।”

কাদা ভেঙে স্কুল-কলেজ, রোগীর আর্তনাদ

সড়ক বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। কাদা-পানি মাড়িয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের গন্তব্যে যেতে দেখা যায়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, পণ্য পরিবহন বন্ধ থাকায় বাজারেও প্রভাব পড়েছে।

স্থানীয়দের ভাষ্য, “এই সড়কই হিজলার প্রাণ। অথচ প্রতি বছর বর্ষা আসলেই এই রাস্তা মৃত্যুফাঁদ হয়ে ওঠে। প্রশাসন শুধু আশ্বাস দেয়, কাজের কাজ কিছুই হয় না।”

এখনই সমাধান চান এলাকাবাসী

গুয়াবাড়িয়ার বাসিন্দারা একবাক্যে দাবি জানিয়েছেন, জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে হিজলা-মুলাদী প্রধান সড়কটি পাকাকরণ ও স্থায়ী সংস্কার করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষার বাকি সময়টুকুতে হিজলার সাথে সারা দেশের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন ভুক্তভোগীরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281