রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জ পূজা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনতাহিরপুরে মাদকবিরোধী ঐক্য পরিষদের সদস্যদের ওপর হামলাবিএমএসএফ ছাতক শাখার মাসিক সভা অনুষ্ঠিত২৬ বছর শিক্ষকতা শেষে মাওলানা ফখরুলকে বিদায় সংবর্ধনাদালালের ফাঁদে সুনামগঞ্জের যুবক ভারতে আটকটাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে পর্যটকের মৃত্যুজগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধনছাতকের তরুণ সাংবাদিক তাজিদুল ইসলামের মার্স্টার্সে অবিশ্বাস্য সাফল্য দোয়ারাবাজারে খাস জমি জবরদখলের অভিযোগ উঠেছেগোলাপগঞ্জ পৌরসভার নাকের ডগায় ময়লার ভাগাড়,দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

নাসিরনগরে স্থায়ী শুমারি/ জরিপ কমিটির সভা অনুষ্ঠিত।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৭৬ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় স্থায়ী শুমারি/ জরিপ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়িতব্য ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত তথ্য সংগ্রহ সারা দেশের ন্যায় নাসিরনগর উপজেলায় আগামী১৫-২১ জুন কার্যক্রম উপলক্ষে উপজেলার স্থায়ী শুমারি/ জরিপ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ১৮ মে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের উদ্যোগে নির্বাহী অফিসের সম্মেলন কক্ষে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে কমিটি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। উপজেলা পরিসংখ্যান তদন্তকারী মোঃ জালাল উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানা সাব ইন্সপেক্টর শ্রীবাস চন্দ্র দাস, গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিতু মিয়া, ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফারুক, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী, ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সফিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিজ মিয়া প্রমূখ।

তাছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, ইউনিয়ন পরিষদ সচিবসহ জরিপ কমিটির সদস্যগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281