1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ 

সুজিত চক্রবর্তী
  • প্রকাশ রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৫৯ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও বীরাঙ্গনাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে ধারাবাহিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার ২০ মার্চ ২০২২ নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আমন্ত্রিত সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে ধারাবাহিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বীর মুক্তিযোদ্ধা আবুল কামাল ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা এডঃ আক্তার হোসেন সাঈদ,থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু হোরায়রাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল খাঁন। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী, বীর মুক্তিযোদ্ধা রফিজ মিয়া, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, মোঃ সহিদ মিয়া, স্কুলের ছাত্রী সাদিয়া, খাদিজা, জান্নাতুননেছা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা / উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ছাত্র/ ছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca