1. admin@haworbarta.com : admin :
পূর্ব পাগলা ইউপি নির্বাচনে নৌকা'র প্রার্থীর গণ জোয়ার ও মনোনয়নপত্র জমা!  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

পূর্ব পাগলা ইউপি নির্বাচনে নৌকা’র প্রার্থীর গণ জোয়ার ও মনোনয়নপত্র জমা! 

শহিদুল ইসলাম রেদুয়ান
  • প্রকাশ সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৩৪ বার পড়া হয়েছে

হাওড় বার্তা 

নিজেস্ব প্রতিবেদনঃ দশম জাতীয় ইউপি নির্বাচনের ৩য় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী আগামী ২৮ নভেম্বর শান্তিগঞ্জ উপজেলার অন্যান্য ইউনিয়নের ন্যায় পূর্ব পাগলা ইউনিয়নে হবে ভোট গ্রহণ।

এরই ধারাবাহিকতা পূর্ব পাগলা ইউনিয়নে নৌকার প্রার্থী মনোনীত হয়েছেন রাসিকুল ইসলাম। রাসিকুল ইসলাম নৌকার প্রার্থী হওয়ায় তার সমর্থনে গণ জোয়ার উঠেছে পুরো ইউনিয়ন জুড়ে।

উক্ত গণ জোয়ারে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ছুটে এসে মিছিলে সমবেত হয়েছেন নৌকার সমর্থকেরা৷ স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে পূর্ব পাগলা ইউনিয়ন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মধু মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাজী সৈয়দুর রহমান, সাধারণ সম্পাদক ফয়জুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন,রাজন আহমদ লিমন সহ পূর্ব পাগলা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

গণ জোয়ার শেষ এ নির্বাচনে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী রাসিকুল ইসলাম ইউনিয়নবাসীকে নিয়ে বিশাল মিছিলের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা মাজেদুর রহমানের কাছে।

শহিদুল ইসলাম রেদুয়ান /১নভেম্বর ২১খ্রিঃ

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca