1. admin@haworbarta.com : admin :
প্রধানমন্ত্রীকে হত্যা হুমকির প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

প্রধানমন্ত্রীকে হত্যা হুমকির প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৫ জুন, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ এ কর্মসূচীর আয়োজন করে। শনিবার বিকাল ৪ ঘটিকার সময় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিজ্ঞ পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী, ডাঃ আমিনুল হক রতন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. হাসানুল আসকার হাসু, তথ্য ও গবেষনা সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি হাজী‌ রাশেদুল ইসলাম বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিজ্ঞ জিপি বীর মুক্তিযোদ্ধা আ স ম আখতারুজ্জামান মাসুম।
শহর আওমী লীগের সভাপতি তাইজাল আলি খান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। এছাড়াও জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের এনএস রোড সড়ক প্রদক্ষিণ করে মজমপুর বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে গিয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে এসময় বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটনোর হুমকি দেয়। রাজাকার, দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

পরবর্তীতে মজমপুর বাস স্ট্যান্ড এ ট্রাফিক আইল্যান্ডে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ও বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে আজকের সমাবেশে ও বিক্ষোভ মিছিল সমাপ্ত ঘোষণা করেন।

অন্যদিকে একই দাবিতে জেলার কুমারখালী, খোকসা, ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca