1. admin@haworbarta.com : admin :
ফিলিস্তিন-ফকির ইলিয়াস - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ফিলিস্তিন-ফকির ইলিয়াস

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে

ফিলিস্তিন
ফকির ইলিয়াস
…………………………………………………………………

এই ভূমিতে লুটিয়ে পড়া শিশুদের মাথার খুলি
পাথর হয়ে গিয়েছে অনেক আগেই!
যে পাখিটি সিরিয়া থেকে উড়ে এসেছিল—
একটি পা হারিয়ে সে’ও এখন আর নির্বাক
তাকায় না আকাশের দিকে!
গাজা উপত্যকার আনাচে কানাচে যে গোলাপগুলো
তুমি দেখছ—
তা’তে লেগে আছে বিধবার সর্বশেষ রক্তের দাগ!

সাদা ভবনটির লনে দাঁড়িয়ে চার বছর পর পর
খুনির আসন বদল করে যারা,
তারাও জানে ফিলিস্তিনী শিশুরা বুলেটবিদ্ধ হয়েও
ছুঁড়ে দেয় একটুকরো ওজনদার পাথর—
যা বিদ্ধ হয় দখলদারদের বুকে!

এভাবেই কেটে যাচ্ছে প্রায় পাঁচ দশক!
এভাবেই অকালে মৃত্যুর জন্য জন্ম নেয়া
হে শিশু-কিশোর, তোমাদের বলি—
বিশ্বের তথাকথিত মানবতাবাদীর মুখে তোমরা
ভার্চুয়াল প্রস্রাব করে দাও,
ওরা ভেসে যাক—
ওরা দেখুক— নিজ মাতৃভূমি হারা মানুষেরা
কী আর্তনাদ লুকিয়ে রেখে যাচ্ছে,
উদ্বাস্তু সূর্যঘেরা তাঁবুর নীচে !

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca