1. admin@haworbarta.com : admin :
ফেসবুকের কল্যাণে শিশুটি পেলো পরিবারের সন্ধান !  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ফেসবুকের কল্যাণে শিশুটি পেলো পরিবারের সন্ধান ! 

হাসান আহমদ
  • প্রকাশ মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৬ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা কমপ্লেক্সের সামনে কুড়িয়ে পাওয়া শিশুটির পরিচয় মিলেছে। পরিচয় সনাক্তের পর শিশুটিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটির নাম আমিরুল ইসলাম (৮)। সে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের উত্তর আলমখালী গ্রামের ইউসুফ আলীর ছেলে। তবে শিশুটি হারিয়ে যাওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোন তথ্য জানা সম্ভব হয়নি।

সোমবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঘুমন্ত অবস্থায় ওই শিশুটিকে উপজেলা কমপ্লেক্সের সামনে কুড়িয়ে পেয়ে দোয়ারা থানায় নিয়ে আসেন সদর ইউপি চেয়ারম্যান এমএ বারী ও উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম। পরে অজ্ঞাতনামা শিশুটি থানার তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। এ বিষয়টি দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর “ওসি দোয়ারাবাজার” নামের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুর ছবিসহ একটি স্ট্যাটাস দেন।

এছাড়া “দোয়ারাবাজারে কুড়িয়ে পাওয়া শিশুটির পরিবারের সন্ধান দিন” শিরোনামে ছাতক মিডিয়া সেন্টার নামের জনপ্রিয় পেইজ এ সংবাদ প্রকাশিত হয়। তাছাড়া ওসি দোয়ারাবাজার ফেসবুকটির স্ট্যাটাস অসংখ্য মানুষ শেয়ার দিলে মুহুর্তের মধ্যে এটি ভাইরাল হয় এবং শিশুর অভিভাবকদের নজরে পড়ে।

খবর পেয়ে স্বজনরা রাতেই থানার ওসির কাছে ছুটে আসেন এবং শিশুটি সনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর। তিনি বলেন শিশুটি সুস্থ্য আছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca