1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করে কোটি টাকার ভূমি উদ্ধার করলেন ইউএনও। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করে কোটি টাকার ভূমি উদ্ধার করলেন ইউএনও।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকার মাদানিয়া মাদ্রাসার সামনে অবৈধ ভাবে গড়ে উঠা ১৪টি দোকান উচ্ছেদ করে প্রায় কোটি টাকা মূল্যের সরকারি ভূমি উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুশরাত জাহান।

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে পৌর শহরের প্রাণকেন্দ্রে সরকারি ভূমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করেন তিনি।

অভিযানে নির্বহিী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন ইউএনও ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার।

থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলামসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও একদল পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চটপাটি ব্যবসায়ী জানান, প্রায় ৯ বছর ধরে ৫টি চটপাটির দোকান, ৫টি ফলের দোকান, ২টি পানের দোকান, ১টি নার্সারী ও ১টি চায়ের দোকান ব্যবসা করে আসছিলেন। আর তারা সবাই প্রতিদিন মাদানিয়া মাদ্রাসার মুহতামিমকে ভাড়া দিতেন।

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার জানান, আজকের (১২ মে) উচ্ছেদের ফলে সরকারের প্রায় কোটি টাকা মূল্যের ভূমি উদ্ধার করা হয়েছে।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান লোকমুখে অভিযোগ পেয়ে সরেজমিন গিয়ে এর সত্যতা পেয়ে সরকারি ভূমি থেকে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে সরকারি ভূমি উদ্ধার করেছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca