1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে নৌকার টিকেট পেলেন ফয়সল-গণি - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে নৌকার টিকেট পেলেন ফয়সল-গণি

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে আগামী ৩১ জানুয়ারী ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে দুই ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

এর মধ্যে উপজেলার লামাকাজী ইউনিয়নে নৌকার টিকেট পেয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফয়সল আহমদ এবং খাজাঞ্চী ইউনিয়নে নৌকার টিকেট পেয়েছেন সৌদি আরব প্রবাসী আওয়ামী লীগ নেতা আরশ আলী গণি।

শনিবার (১ জানুয়ারী) সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবী সভায় ওই দু’জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত হয়।

এর আগে, গত ২১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সিলেট জেলা ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্যে স্থানীয় লামাকাজী বাজারের একটি কমিউনিটি সেন্টারে তৃণমূলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

লামাকাজী ইউনিয়নে তৃণমূলের ৯ ভোট পেয়ে বিজয়ী হন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফয়সল আহমদ। ৮ ভোট পেয়ে দ্বিতীয় হন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহুরল হোসেন এবং ১ ভোট পেয়ে তৃতীয় হন উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. শাহনুর হোসাইন।

খাজাঞ্চী ইউনিয়নে তৃণমূলের ১০ ভোট পেয়ে বিজয়ী হন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর। ৭ ভোট পেয়ে দ্বিতীয় হন সৌদি আরব প্রবাসী আওয়ামী লীগ নেতা আরশ আলী এবং ৩ ভোট পেয়ে তৃতীয় হন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহিবুর রহমান সুইট।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca