1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে মা হারালেন মোকাব্বির খান ও নুনু মিয়া - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে মা হারালেন মোকাব্বির খান ও নুনু মিয়া

মো: আবুল কাশেম
  • প্রকাশ শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : মা হারিয়েছেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মোকাব্বির খান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

তাদের মায়ের মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করতে দেখা গেছে।

জানা যায়, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়ার মা বার্ধক্যজনিত অসুস্থতায় বৃহস্পতিবার ২৭ (জানুয়ারি) রাত ১২টা ২০ মিনিটের সময় নিজ বাড়ী দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তাঁর বসয় হয়েছিল ৯৩ বছর। তিনি ৪ ছেলে এবং ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (২৮জানুয়ারি) সকাল ১০টায় জানাজা শেষে কাশিমপুর গ্রামে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

এদিকে, সিলেট ২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মোকাব্বির খান তাঁর মায়ের মৃত্যুর বিষয়টি নিজের ফেসবুক স্ট্যটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন।

জানা যায়, মোকাব্বির খান মা মোছা.মুহিবুন্নেছা খানম শুক্রবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটের সময় লন্ডনে রয়েল হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর ১ মেয়ে, ৭ ছেলে, নাতী-নাতনী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মায়ের মৃত্যুতে এই দুই জনপ্রতিদিন সবার কাছে দোয়া কামনা করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca