

সোহেল আহমদ সাজু
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, গীতাযজ্ঞ, প্রার্থনা ও পূজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
সকালে কৃষ্ণনগর কেন্দ্রীয় মন্দির থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাঘমারা দুর্গা মন্দিরে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহমদুল্লাহ, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমান আশিক ও উপজেলা যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
শোভাযাত্রায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন।
পরে বাঘমারা দুর্গা মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজিত মৈত্রের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিনন্দ বিশ্বাস।
এতে বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুকেশ চন্দ্র দেবনাথ, নতুন পাড়া গীতা সংঘের সভাপতি দিলীপ রঞ্জন বিশ্বাস, আঞ্চলিক হরিবাসরের সভাপতি দয়াল বর্মন, ফতেপুর ইউনিয়নের সমাজসেবক মিঠু রঞ্জন দাস, বাগমারা গ্রাম হরিবাসরের সভাপতি সুবল পাল এবং পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিকসহ অনেকে।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন উপজেলা বারগ্রাম আঞ্চলিক হরিবাসন, নতুন পাড়া গীতা সংঘ, আদুখালী যুব সংঘ, মাঝাইর মহিলা গীতা সংঘ, কৃষ্ণনগর হরিবাসর সংঘ ও শক্তিয়ারখলা মহিলা হরিবাসর সংঘের নেতৃবৃন্দ।
এ ছাড়া দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ, প্রার্থনা ও শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হয়। উপজেলার শত শত ভক্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এসব কর্মসূচিতে অংশ নেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

