শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে।

শনিবার (৬ জুন) একশন এইড বাংলাদেশের সহায়তায় এবং ভার্ড বাস্তবায়িত এলআরপি-৪৩ প্রকল্পের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাদাঘাট দক্ষিণ নারী উন্নয়ন ফেডারেশনের সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, চাইল্ড ফোরাম, সিজেজি, ইয়ুথ সার্কেল ও নারী উন্নয়ন ফেডারেশনের সদস্যরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করার আহব্বান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281