1. admin@haworbarta.com : admin :
বিশ্ব দুগ্ধ দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্ব দুগ্ধ দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১ জুন, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : “Celebrating Women Farmers” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জুন) সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর, ঝালকাঠির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও প্রশাসক, ঝালকাঠি পৌরসভা মোঃ কাওছার হোসেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নীরোদ বরণ জয়ধর। এ সময় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, খামারি, নারী উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে দুগ্ধ খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি নারী খামারিদের ক্ষমতায়ন ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি দুগ্ধ শিল্পের উন্নয়ন এবং খামারিদের উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca