শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

ভয়াবহ অগ্নিকাণ্ড ৩৫ বছরের ব্যবসা মুহূর্তেই ছাই

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরের বড় বাজার এলাকার শংকর স্টোরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। এতে দীর্ঘ ৩৫ বছরের গড়ে তোলা একটি ব্যবসা মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে দোকান খোলার প্রস্তুতির সময় হঠাৎ দোকান থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানোর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

খবর পেয়ে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের নিরলস প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের দ্রুত পদক্ষেপে আশপাশের অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

অগ্নিকাণ্ডে দোকানের সব মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, দীর্ঘদিনের একটি প্রতিষ্ঠিত ব্যবসা এভাবে আগুনে ধ্বংস হয়ে যাওয়ায় ব্যবসায়ী মহলে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281