1. admin@haworbarta.com : admin :
ভারতে অনুপ্রবেশ করায় বাংলাদেশিকে পিটিয়ে হত্যা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ভারতে অনুপ্রবেশ করায় বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদন:- সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় কাটাঁতারের বেড়া অতিক্রম করে রাতের আধাঁরে ভারতে অনুপ্রবেশ করার দায়ে বাংলাদেশী এক যুবককে পিঠিয়ে হত্যা করেছে ভারতীয় কিছু যুবকরা। নিহত যুবকের নাম মো. ঝনিক মিয়া (২৫)।

সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে। সোমবার সকালে তাহিরপুর উপজেলার ভাঙ্গারঘাট কোয়ারী এলাকার জিরো পয়েন্টে তাকে মেরে ফেলে রেখে যায় ভারতীয় যুবকরা।

স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, রোববার (১৩ মার্চ) রাতে কোনো এক সময় বাংলাদেশী এই যুবক ঝনিক মিয়া বড়ছড়া সীমান্তের ম্যানেজার বাংলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। পরে সেখানকার ভারতীয় যুবকরা তাকে চোর সন্দেহে বেদড়ক পিটিয়ে মেরে সোমবার সকালে জিরো পয়েন্টের ভাঙ্গারঘাট কোয়ারী নামক স্থানে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে নিহতের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিষয়টি জেনেই সীমান্ত বাহিনী বিজিবিকে অবহিত করেন। এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহিদুল ইসলাম রেদুয়ান /১৪ই মার্চ ২০২২ খ্রিস্টাব্দ। 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca