1. admin@haworbarta.com : admin :
মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীতকরণ, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীতকরণ, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ-হাওড় বার্তা

মহি উদ্দিন আরিফ
  • প্রকাশ সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩০৭ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাকে অবশেষে উপজেলা ঘোষণা করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের ১১৭ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের দীর্ঘদিনের আশা সোমবার পূরণ হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদ্যঘোষিত মধ্যনগর উপজেলাবাসী।

মধ্যনগরকে উপজেলা ঘোষণার খবরে মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সোমবার মধ্যনগর বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। আনন্দ মিছিল মধ্যনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন, মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহŸায়ক কুতুব উদ্দিন তালুকদার, যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের দপ্তর সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ আহমেদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘আজ মধ্যনগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ এ স্বপ্ন পূরণের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানাই।

#

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca