1. admin@haworbarta.com : admin :
মহেশখালী মাতারবাড়ী চ্যানেলে নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

মহেশখালী মাতারবাড়ী চ্যানেলে নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার 

নুরুল বশর
  • প্রকাশ শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

চট্রগ্রাম ব্যুরো প্রধান। 

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি চ্যানেলে মাদার ভ্যাসেলসের সংযুক্ত টাগশিপ ডুবির ঘটনায় নিখোঁজ এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

নিহত চীনা নাগরিকের নাম জিয়াং হং চেন । তিনি মাতারবাড়ি সমুদ্রবন্দরের নির্মাণকাজে কর্মরত ছিলেন।

শনিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন চ্যানেলের মুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মরদেহটির সন্ধান পাওয়া যায়। পরে বেলা আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত চীনা নাগরিক জিয়াং হং চেন মাতারবাড়ি বন্দরে কর্মরত ছিলেন।

সূত্রে জানা যায় , গত ৩১ মার্চ দুপুরে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখ টাগশিপ ডুবির ঘটনা ঘটে। এতে আটজন ডুবে যান। পরে উদ্ধার অভিযান চালিয়ে সাতজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন জিয়াং হং চেন। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবরিরা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল বলেন, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিতভাবে বন্দর কর্তৃপক্ষ জানালে ময়না তদন্তের ব্যবস্থা করবে পুলিশ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca