1. admin@haworbarta.com : admin :
রাজস্থলীতে রোহিঙ্গা শরনার্থী আটক-১! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

রাজস্থলীতে রোহিঙ্গা শরনার্থী আটক-১!

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি। 

রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে টেকনাফ শালবাগান রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে পালিয়ে আসা জোনায়েত হোসেন(৫০) নামক এক রোহিঙ্গা শরনার্থী কে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

এর পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গা জোনায়েদ হোসেন জানান,

৪ মার্চ রোহিঙ্গা আশ্রয় শিবির হতে পালিয়ে কক্সবাজারের চন্দনাইশ উপজেলার কেরানিরহাট নামক এলাকায় দুই দিন অবস্থান করেন সে।

পরে গাড়ি যোগে বান্দরবান এর ধোপাছড়ি এলাকায় আরো দুই দিন অবস্থান করেন। বুধবার রাতে কাজের সন্ধানে বাঙালহালিয়াতে ঘোরাফেরা করলে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনী কে খবর দিলে তাদের হাতে আটক হয়। রোহিঙ্গা কে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে চন্দ্রঘোনা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, সেনাবাহিনী একজন রোহিঙ্গা কে থানার হেফাজতে দিয়েছে। আটক কৃত রোহিঙ্গার বিরুদ্ধে মামলা দায়ের পর তাকে রাঙামাটি জেল হাজতে প্রেরন করা হবে বলে গণমাধ্যম কে জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca