1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন।

আবু খালেদ
  • প্রকাশ রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ বিশেষ প্রতিনিধি। 

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সারা দেশের ন্যায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ মার্চ) সকালে উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন যৌথভাবে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী। এসময় উপস্থিত ছিলেন সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা চক্রবর্তী, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন চক্রবর্তীসহ আরও অনেকে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী বলেন, শান্তিগঞ্জ উপজেলায় ৫-১৬ বছরের ৪৯ হাজার ৫শত ৭৫ জন শিশুকে এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে৷ এই কৃমি সপ্তাহ চলবে আগামী ২৬শে মার্চ পর্যন্ত। তিনি প্রত্যেক অভিভাবককে তার সন্তানদের যথাসময়ে কৃমির ট্যাবলেট খাওয়ার আহবান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca