

শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের আমড়িয়া ও কান্দাগাঁও গ্রামের নির্বাচিত কৃষকদের জন্য জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল আমন নতুন জাতের ধান চাষের উপর দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ ব্যাচ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ জুলাই ) সকাল ১০ টায় উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ধনপুর গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের আয়োজনে ও জাপান ফান্ড ফর গ্লোবাল এনবায়রনমেন্ট (জেএফজিই) এবং শেয়ার দ্যা প্লানেট এ্যাসোসিয়েশন, জাপান এর আর্থিক সহযোগিতায় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ব্রি আঞ্চলিক কার্যালয়, শান্তিগঞ্জ, সুনাগঞ্জের ঊর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো: রেজওয়ান ভূঁইয়া। প্রশিক্ষণ সেশন সমন্বয় করেন এনরিচ প্রকল্প, এসেড হবিগঞ্জের প্রকল্প কর্মকর্তা এ এইচ এম আনিসুজ্জামান।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন এনরিচ প্রকল্পের ফিল্ড এ্যাসিস্ট্যান্ট যথাক্রমে পূর্ব পাগলা ইউনিয়নের জামিল হক ও পাথারিয়া ইউনিয়নের দিপলু সূত্রধর। প্রশিক্ষণে ডিআর- সিসিএএ প্রকল্পের ফিল্ড এ্যাসিস্ট্যান্ট যথাক্রমে জয়কলস ইউনিয়নের জাকারিয়া ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের মোসাদ্দিক হোসেন সাকিবসহ আমড়িয়া ও কান্দাগাঁও গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই শুরু হওয়া আমন ধান চাষ বিষয়ক কর্মশালায় ৪ ব্যাচের মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি ১৬ জুলাই শেষ হবে।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

