1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে ফারুক আহমদের অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জে ফারুক আহমদের অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমদের অর্থায়নে ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চোখ পরীক্ষা ও ওষুধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪শে জুলাই) দিনব্যাপী এ ক্যাম্পে শতাধিক অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সেবা গ্রহণ করেন। রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। যাদের ছানি বা অন্যান্য জটিল সমস্যার কারণে উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে, তাদের পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. আকিক মিয়া, শাহজালাল আই কেয়ার হসপিটালের চেয়ারম্যান মো. সাহেদুর রহমান, মেডিক্যাল অফিসার ডা. লাভলী রায় ও ডা. ইতি সিনহা, রিফ্রাকশনিস্ট শাহ শরীফা আক্তার, ফার্মাসিস্ট আবু রায়হান এবং স্বেচ্ছাসেবক আব্দুর রাজ্জাক, ফয়ছল আহমদ, ইমন আহমদ, রাজ্জাক মিয়া, উসমান মিয়া, সাবাজ মিয়া, লাবিব আহমেদ ও তোফায়েল আহমেদ।

এছাড়াও উপকারভোগীদের মধ্যে মো. ফজর আলী, আব্দুল করিম, মাসুদ মিয়া, ঝরিনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সমাজের অসচ্ছল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অর্থায়নকারী ফারুক আহমদ বলেন, মানুষের পাশে দাঁড়ানোই তার সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca