1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আগে উপজেলা যুবদল এবং বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে সমবেত হন। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীনের সভাপতিত্বে এবং প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈমের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে এম কয়ছর আহমদ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে মাদকমুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। পরে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাহবুবা কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca