1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে বিয়ে থেকে বাড়ি ফেরা হলো না ৩ শিশুর! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জে বিয়ে থেকে বাড়ি ফেরা হলো না ৩ শিশুর!

শহিদুল ইসলাম রেদুয়ান
  • প্রকাশ সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৮০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদনঃ শান্তিগঞ্জে বর যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডাবর-জগন্নাথপুর রোডের সিচনি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

শান্তিগঞ্জে থানার ওসি কাজী মোক্তাদির হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ।

নিহতরা হলেন- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের পুতুল দাসের পুত্র খোকন দাস (৬), প্রণব চন্দের পুত্র লিপু চন্দ্র (৯) ও খেসব দাসের পুত্র নিলয় (৯)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার রাত ৯ টার দিকে পাগলার আল-ফেরদৌস কমিউনিটি সেন্টারে স্থানীয় আওয়ামী লীগ নেতার ভাতিজির বিয়ের ভোজন শেষে বর যাত্রীবাহী মাইক্রোবাসে চড়ে বাড়ি ফিরছিলেন তারা। ফেরার পথে ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনী এলাকায় রাস্তার পাশে থেমে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে ১ শিশু নিহত এবং গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়।

শান্তিগঞ্জে থানার ওসি মোক্তাদির হোসেন বলেন, রাস্তার পাশে পার্কিং করা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসের ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত তিনজনসহ আহতরা বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর তাৎক্ষণিক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca