শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ানছাতকে দুর্ধর্ষ ডাকাতি ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাতএক রাতেই নিঃস্ব খামারি হুশিয়ার আলীসাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরিখলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধানবিলুপ্তির পথে পাহাড়ি ছন ও ছনের তৈরী ঘরধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।খুলনা জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম।

শান্তিগঞ্জ উপজেলা পৌরসভায় রুপান্তরিত হবে- পরিকল্পামন্ত্রী 

শহিদুল ইসলাম রেদুয়ান
  • আপডেট শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২১০ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদনঃ অদ্য ২৪ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৫ টায় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি, বক্তব্যে তিনি শান্তিগঞ্জ উপজেলাবাসীকে আশ্বাস দেন শীঘ্রই শান্তিগঞ্জ পৌরসভার কাজ বাস্তবায়ন করা হবে। সুনামগঞ্জের উন্নয়ন চলমান, কিছু দিনের মধ্যে পাগলার মহাসিং নদী ও গনিগঞ্জে ব্রীজ নির্মাণ হবে।

এসময় পরিকল্পনামন্ত্রী ছাত্রলীগের উদ্দেশ্য বলেন, তোমরা আদর্শ ঠিক রেখে চলবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করবা। আমি সবসময়ই তোমাদের পাশে আছি। মানুষের কল্যাণে অবশ্যই কাজ করতে হবে। নিজেরা সবসময়ই ঐক্যবদ্ধ থাকতে হবে। যারাই দেশের শত্রু, মানুষের শত্রু তাদের প্রতিহত করতে হবে।

উক্ত সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক,  উপজেলা তাতী লীগের সভাপতি মুস্তফা মিয়া, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মনসুর আলম সুজন, পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আজাদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিবৃন্দ৷

মা অনলাইন গ্রাফিক্স

এসময় উপস্তিতি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও উপজেলা আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার ছাত্রলীগের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281