বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিমুলবাঁকে উচ্চ ফলনশীল আমন চাষ প্রশিক্ষণ 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ধনপুর ও সরদারপুর গ্রামের নির্বাচিত কৃষকদের জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল নতুন জাতের আমন ধান চাষাবাদ বিষয়ে দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় শিমুলবাঁক ইউনিয়নের ধনপুর গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের আয়োজনে এবং জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেএফজিই) ও শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন, জাপানের সহযোগিতায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুস সালাম। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), শান্তিগঞ্জের বৈজ্ঞানিক সহকারী তৌকির আহমেদ রনি। প্রশিক্ষণ পরিচালনা করেন এসেড হবিগঞ্জের এনরিচ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা এ এইচ এম আনিসুজ্জামান।

এ সময় এসেড হবিগঞ্জের ডিআর-সিসিএ প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান, এনরিচ প্রকল্পের শিমুলবাঁক ইউনিয়নের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জামিল হক, পাথারিয়া ইউনিয়নের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট দীপলু সূত্রধর, ডিআর-সিসিএ প্রকল্পের জয়কলস ইউনিয়নের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জাকারিয়া ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোসাদ্দিক হোসেন সাকিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে ধনপুর ও সরদারপুর গ্রামের ২০ জন নির্বাচিত কৃষক অংশগ্রহণ করেন। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উচ্চ ফলনশীল নতুন জাতের আমন ধানের আধুনিক চাষাবাদ, পরিচর্যা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281