বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শেরপুরে নৈতিক সম্প্রীতি ও অহিংস সামাজিক বেষ্টনীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণশেরপুরে প্রধানমন্ত্রী ঈদ উপহার বিতরণকুমিল্লা চকবাজারে ছেলের হামলায় মায়ের মৃত্যুধুনটে মানবাধিকার কর্মীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভবগুড়া আদমদীঘি চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শনশান্তিগঞ্জে তালামীযের কর্মী সম্মেলন অনুষ্ঠিতরোমা–লাজিও ম্যাচে দুর্দান্ত দিবালা, বিশ্বকাপ স্কোয়াডে ফেরানোর দাবি আরও জোরালোজৈন্তাপুরে সংবাদকর্মীকে পথরোধ করে দুর্ধর্ষ ছিনতাই: অস্ত্রের মুখে নগদ অর্থ লুট!ঈদগাহ-মাদ্রাসায় এমপি মিলনের ১৪ লাখ টাকার বরাদ্দ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী গ্রেফতার

শেরপুরে প্রধানমন্ত্রী ঈদ উপহার বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মোঃ রমজান আলী

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ ২৭ মে বৃহস্পতিবার দুপুরে শহরের মডেল গার্লস ডিগ্রী কলেজ হলরুমে এই ঈদ উপহার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

শেরপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হযরত আলীর আয়োজনে উপজেলার ১৪ ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌরসভার ওয়ার্ডে মোট ৫০০ জন দুস্ত নারী-পুরুষের মধ্যে নগদ এক হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়।

 

এ সময় অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, পৌর বিএনপি’র আহবায়ক ও পিপি এডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব জাফর আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, কৃষক দল সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, শ্রমিক দলের সভাপতি মোঃ শওকত হোসেন, যুবদল নেতা আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল সহ সদর উপজেলা ও পৌর সভার বিভিন্ন স্থানের নেতাকর্মী এবং উপকারভোগীরা ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ প্রিয়াঙ্কা এমপি বলেন, কৃষি প্রধান এই শেরপুর জেলায় কৃষকদের উন্নয়নের জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আগামীতে ফ্যামিলি কার্ড প্রদান করে প্রান্তিক মানুষকে স্বাবলম্বী নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, শেরপুরের সাথে ঢাকাসহ দেশের সকল জায়গায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন । তিনি আরও বলেন আগামী পাঁচ বছরের মধ্যে শেরপুরে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে শেরপুর জেলাকে উন্নয়নের মডেল জেলা হিসেবে রূপান্তরিত করা হবে ইনশাল্লাহ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281