রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জ পূজা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনতাহিরপুরে মাদকবিরোধী ঐক্য পরিষদের সদস্যদের ওপর হামলাবিএমএসএফ ছাতক শাখার মাসিক সভা অনুষ্ঠিত২৬ বছর শিক্ষকতা শেষে মাওলানা ফখরুলকে বিদায় সংবর্ধনাদালালের ফাঁদে সুনামগঞ্জের যুবক ভারতে আটকটাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে পর্যটকের মৃত্যুজগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধনছাতকের তরুণ সাংবাদিক তাজিদুল ইসলামের মার্স্টার্সে অবিশ্বাস্য সাফল্য দোয়ারাবাজারে খাস জমি জবরদখলের অভিযোগ উঠেছেগোলাপগঞ্জ পৌরসভার নাকের ডগায় ময়লার ভাগাড়,দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

শ্রীমঙ্গলে অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা। 

আব্দুল্লাহ আল-যোবায়ের
  • প্রকাশ সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৫৪ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।

পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং ফল ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ সোমবার (১১ এপ্রিল ২০২২) মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার পোষ্ট অফিস রোড, সাগরদীঘি রোড, নতুন বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং মৌসুমী ফল ব্যবসার প্রতিষ্টানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, খুচরা ব্যবসায়ীদের পাকা বিক্রয় ভাউচার প্রদান না করা, অতিরিক্ত দামে মৌসুমী ফল বিক্রয় করা, প্রতিশ্রুত অনুযায়ী ফল সরবরাহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পোষ্ট অফিস রোডে অবস্থিত মেসার্স নাহিদা ফল ভান্ডারকে ৭ হাজার টাকা, সাগর দীঘি রোডে অবস্থিত রহমান ফল ভান্ডারকে ৭ হাজার টাকা, নতুন বাজারে অবস্থিত রেশমা ফল ভান্ডারকে ৫ হাজার টাকা, জুবায়ের বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা, মেসার্স ঐশী বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281