1. admin@haworbarta.com : admin :
সংবাদ প্রকাশের পর সেই প্রতিবন্ধী কে হুইল চেয়ার প্রদান করেন সহমর্মিতা ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা পারভেজ হাসান,,হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সংবাদ প্রকাশের পর সেই প্রতিবন্ধী কে হুইল চেয়ার প্রদান করেন সহমর্মিতা ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা পারভেজ হাসান,,হাওড় বার্তা 

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ রবিবার, ১৬ মে, ২০২১
  • ৪১২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

হুইল চেয়ার উপহার দিয়ে প্রতিবন্ধী ফজরুল ইসলামের মুখে হাসি ফোটালেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহমর্মিতা ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা পারভেজ হাসান।

রোববার (১৫ মে) বিকেলে সংবাদ প্রকাশ হলে “দৈনিক পর্যবেক্ষণ” পত্রিকার প্রতিবেদকের সাথে বিকেল ৩টার দিকে যোগাযোগ করেন পারভেজ হাসান।

পরে বিকাশের মাধ্যমে তিনি নয় হাজার টাকা পাঠালে সন্ধ্যায় প্রতিবন্ধী ফজরুল ইসলামের বাবা হারুন রশিদকে সঙ্গে নিয়ে হুইল চেয়ার কিনে তার কাছে হস্তান্তর করেন জাগো নিউজের সুনামগঞ্জ প্রতিনিধি লিপসন আহমেদ ও দৈনিক পর্যবেক্ষণ ও হাওড় বার্তা পত্রিকার তাহিরপুর প্রতিনিধি তানভীর আহমদ।

এসময় হারুন রশিদ কান্না জড়িত কণ্ঠে বলেন, যিনি আমার ছেলেকে হুইল চেয়ার কিনে দিয়েছেন তার দীর্ঘায়ু কামনা করছি। তিনি আমাদের কষ্ট মুছে দিয়েছেন। সেই সঙ্গে আমি জাগো নিউজকে ধন্যবাদ জানাই যারা অসহায় মানুষের কষ্টের কথা তুলে ধরে।
সহমর্মিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ হাসান বলেন, আমি সব সময় দৈনিক পর্যবেক্ষণ ও জাগো নিউজের সংবাদগুলো পড়ি। আমার ফাউন্ডেশনের কাজ হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
তিনি আরও বলেন, রাজধানীর হাতিরঝিলে একটি শেল্টার হোম নির্মাণ করতে চেষ্টা করছি। যেখানে যাদের মা-বাবা নেই এমন পথশিশুরা শিক্ষা, অন্ন-বস্ত্র ও বাসস্থান পাবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca