শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সিলেটে করোনায় ১জনের মৃত্যু!

শহিদুল ইসলাম রেদুয়ান
  • আপডেট সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস আরেকটি তাজা প্রাণ কেড়ে নিয়েছে। মৃত ব্যক্তি সিলেটের বাসিন্দা ছিলেন। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১৬৬৫ জনের শরীরের নমুনা পরীক্ষায় ৪৬৭ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। শনাক্তের হার ২৭.৪০%। শনাক্তদের মধ্যে সিলেটের ৩০৫ জন, সুনামগঞ্জের ৪০ জন, হবিগঞ্জের ৪১ জন ও মৌলভীবাজারের ৮১ জন রয়েছেন।সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন করোনা রোগী ও সুস্থ হয়েছেন ১১১ জন।

শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা মোট ৬২ হাজার ৬২৩ জন। আর মারা গেছেন ১১৯৮ জন এবং সুস্থ হয়ে ওঠেছেন ৫১ হাজার ৩৮০ জন।

 

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281