1. admin@haworbarta.com : admin :
সিলেট বিভাগে ২৪ ঘন্টায় একজনের মৃত্যু,শনাক্ত ৮২-হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সিলেট বিভাগে ২৪ ঘন্টায় একজনের মৃত্যু,শনাক্ত ৮২-হাওড় বার্তা 

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৮২ বার পড়া হয়েছে

জয়নাল আহমেদ,সিলেট বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪২৬ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩৪৮ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ৩০ জন।

একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৮২ জনের শরীরে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৩০৩ জনে। এরমধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৩২৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৪৯ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫৩৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৯০ জন।

এছাড়া এই চব্বিশ ঘণ্টায় সিলেটে হাসপাতালে ও বাড়ি চিকিৎসাধীন আরও ৭৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২১ হাজার ৮৫৭ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৬৭৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৫১ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৮০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৪৭ জন।

বুধবার (৮ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এদিকে সিলেটের চার জেলা মিলে ২৩৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২০৫ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ২ জন হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে ২৫ জন চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৪৭ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের সকলেই সিলেট জেলায় রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca