1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জে সাংবাদিক পীর হাবিবের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সুনামগঞ্জে সাংবাদিক পীর হাবিবের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বরেণ্য সাংবাদিক, খ্যাতিমান কলামিস্ট দৈনিক বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের হাসননগরস্থ প্রয়াত হাবিবুর রহমানের নিজ বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রয়াত পীর হাবিবের আপন ছোটভাই ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলুসহ অন্যারা। মিলাদ ও দোয়া পরিচালনা করেন,জামতলা জামে মসজিদের খতিব মাওলানা সাজিদুর রহমান। এছাড়াও পীর হাবিবুর রহমানের আত্মার শান্তি কামনায় সুনামগঞ্জ শিশু পরিবারের শিশুদের মধ্যে খাবার বিতরণ করা। উল্লেখ্য.-বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান শনিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে, শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

গত বছরের অক্টোবরে মুম্বাইয়ের জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যানসার মুক্ত হন পীর হাবিবুর রহমান। কিন্তু গত ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন। এরপর বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর পরামর্শে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের জন্ম ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারী সুনামগঞ্জ শহরে ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca