শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সেভ দা ফিউচার ফাউন্ডেশন মহেশখালী উপজেলা শাখার বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন-হাওড় বার্তা 

নুরুল বশর
  • আপডেট রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো প্রধান 

সরকারি নিবন্ধিত অরাজনৈতিক, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দা ফিউচার ফাউন্ডেশন’ মহেশখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত জুন-২১ এ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনী প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

আজ ৫ জুন বিকাল ৩ ঘটিকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহেশখালী উপজেলার বড় মহেশখালী আমিনা মওদুদ প্রাথমিক বিদ্যালয়ে উক্ত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সেভ দা ফিউচার ফাউন্ডেশন মহেশখালী উপজেলা শাখার সভাপতি – মুহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক – কাজী মোহাম্মদ হারুন মির্জা, সহ-সাংগঠনিক সম্পাদক – এনামুল হক মাহিন, সমাজ সেবা সম্পাদক – নুরুল বশর, আলো সম্পাদক – ইলিয়াস কাঞ্চন, বড় মহেশখালী আমিনা মওদুদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাপলা রানী পাল, জঞ্জয়, স্থানীয় শাহাজান, রাসেল ও বাঁশি সহ প্রমুখ।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচী শেষে ‘সেভ দা ফিউচার ফাউন্ডেশন’ মহেশখালী উপজেলা শাখার পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের দেওয়া এক যৌথ বিবৃতিতে, তাঁরা জুন-২১ এ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসাবে ১ টি পৌরসভা ও মহেশখালী উপজেলার ৮ টি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির কথা জানান।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281